Sylhet Today 24 PRINT

সিলেট এসেই মাজার জিয়ারতে ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে সময়মতোই বৃহত্তর কর্মসূচি দিবে বিএনপি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এরই অংশ হিসেবে সিলেটসহ অন্যান্য স্থানে বিভাগীয় সমাবেশ করা হচ্ছে।

এ সময় তার সাথে কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছান বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এ সময় তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.