Sylhet Today 24 PRINT

রেজিস্টারি মাঠে বিএনপির সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের রেজিস্টারি মাঠে শুরু হয়েছে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ সমাবেশ শুরু হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনসহ স্থানীয় বিএনপি নেতারা।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই সমাবেশকে সফল করতে গত কয়েদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির সিলেটের নেতারা। স্থিমিত হয়ে পড়া দলকে চাঙ্গা করা ও শো-ডাউন দেওয়ার উপলক্ষ্য হিসেবে এই মহাসমাবেশকে বেছে নেন সিলেট বিএনপির নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.