Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে মীনা দিবসে র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

‘মনের মতো স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে পালিত হলো মীনা দিবস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে র‌্যালি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা জমশেদুর রহমান, সুহেল রানা, লামাকাজী ইউপি সদস্য এনামুল হক এনাম ও ফয়সল আহমদ, থানার এসআই সুলতান আহমদ, বিশ্বনাথ শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সহ-সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, সাধারণ সম্পাদক গৌছ আলী, বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রামপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহফুজুর রহমান দুলু, যুবলীগ নেতা রুবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.