Sylhet Today 24 PRINT

ছাতকে মীনা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ছাতক প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে মীনা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের সভাপতিত্বে ও বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোপা দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।

এতে আরও বক্তব্য রাখেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, শিক্ষক নিত্য রঞ্জন দাস প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রণব দাস মিটু, বঙ্কিম আচার্য্য, দুলন তরফদারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.