Sylhet Today 24 PRINT

সমাবেশস্থলে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে এসে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টা ৩৪ মিনিটে তিনি সমাবেশস্থলে আসেন।

এ সময় তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ছিলেন।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশ।

বেলা ১টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

এই সমাবেশকে সফল করতে গত কয়েদিন ধরে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির সিলেটের নেতারা। স্থিমিত হয়ে পড়া দলকে চাঙ্গা করা ও শো-ডাউন দেওয়ার উপলক্ষ হিসেবে এই মহাসমাবেশকে বেছে নেন সিলেট বিএনপির নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.