নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর, ২০১৯
কুকুরের জন্য মুগুরের প্রয়োজন মন্তব্য করেছেন হবিগঞ্জ পৌরসভা সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জিকে গউস।
মঙ্গলবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেন তিনি।
জিকে গউস বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে নেই।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।