Sylhet Today 24 PRINT

হিংসা ও ষড়যন্ত্রের কারনে খালেদা মুক্তি পাচ্ছেন না: লুনা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন,  দেড় বছরের অধিক সময় ধরে খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন। বয়স বিবেচনায় তাকে কারাগার থেকে মুক্তি দেয়া সম্ভব হলেও হিংসা ও ষড়যন্ত্রের কারনে তিনি মুক্তি পাচ্ছেন না।

দেশে ন্যায় বিচার অনুপস্থিত উল্লেখ করে সবাইকে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তির আহবান জানান লুনা।

মঙ্গলবার বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপর বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে এসব কথা বলেন লুনা।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে শুরু হয় বিএনপির বিভাগীয় সমাবেশ।

বেলা ১টা থেকেই বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করেন।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে বিএনপি।

প্রধান অতিথি হিসেবে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.