Sylhet Today 24 PRINT

মাধবপুরে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর ডাক্তারবাড়ি এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (১৮) নামে এক যুবককে ৩০০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করে। আনোয়ার ছাতিয়াইন গ্রামের আশিক মিয়ার ছেলে।

গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহম্মেদ জানান, শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর এক দল সদস্য গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রতনপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে ৩০০ ইয়াবাসহ তাকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র‍্যাবের উপপরিদর্শক এমদাদুল হক মাধবপুরে দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.