Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ২০১৯। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় এই মেলার আয়োজন করে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভোলাপমেন্ট এসোশিয়েশন(এমসিডা)।

মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন। উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশের সভাপতিত্বে ও এমসিডার প্রধান নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী প্রমুখ।

বিজ্ঞান মেলায় উপজেলার ২৬ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৪টি মাদ্রাসা অংশ নেয়। শিক্ষার্থীদের তৈরি প্রজেক্টগুলোর মধ্যে ছিলও হাইড্রোলিক লিফট, হোম লকার, ওয়াটার লেভেল ইন্ডিকেটর, ডিএনএ মডেল, লাইফাই প্রজেক্ট, অটো ফায়ার এলার্ম, ডিজিটাল হাইওয়ে, বায়ুর সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন, হাইড্রোলিক এক্সলেটর, ওয়েস্ট ম্যাজেম্যান্ট, বাতাস পরিশোধন কারী যন্ত্র, সিসমোগ্রাফ যন্ত্র, আবর্জনা প্রক্রিয়াজাত করন প্লান্ট ইত্যাদি।

এমসিডার প্রধান নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন। ১৯৯০ সালে এদেশে বিজ্ঞান শিক্ষার হার ছিলও শতকরা ৪১ভাগ এখন তা কমে গিয়ে দাঁড়িয়েছে ২০ ভাগে, মৌলভীবাজার জেলায় এটি ১৮ ভাগে নেমে এসেছে। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে ডিজিটাল বাংলাদেশ গড়তে বাধা হবে।  শিক্ষার্থীরা যেন বিজ্ঞান চর্চায় আগ্রহী হয় এ জন্য আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করেছি। আমরা আশা করছি শিক্ষার্থীরা নিয়মিত এভাবে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য অবদান রাখবে। আর শিক্ষার্থীদের এসব উদ্ভাবন যন্ত্র বাস্তব ক্ষেত্রে প্রয়োগ বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আমরা উপজেলার স্কুলগুলোর সাথে সাথে মাদ্রাসাগুলোকে বিজ্ঞান মেলায় অংশ নেয়ার সুযোগ করে দিয়েছি। ৪ টি মাদ্রাসা এখানে অংশ নিয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও বিজ্ঞান চর্চায় এগিয়ে যাবে।

এমসিডার প্রধান নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, বিজ্ঞান শিক্ষার কমে যাচ্ছে। এভাবে যদি ক্রমান্বয়ে কমতে থাকে তাহলে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের বাদা তৈরি হবে। শিক্ষার্থীরা যেন বিজ্ঞান চর্চায় আগ্রহী হয় এ জন্য আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.