Sylhet Today 24 PRINT

দিরাইয়ে মিনা দিবস পালিত

দিরাই প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে মিনা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা গনমিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম হালিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব। আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, সিধা সিন্ধু দাস, মানবেন্দ্র সরকার, অসিম চৌধুরী, স্বাধীন চৌধুরী প্রমুখ।

সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.