Sylhet Today 24 PRINT

গুজব ছড়ানোর অভিযোগে সুবিদবাজার থেকে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে জাহাঙ্গির আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সুবিদবাজার এলাকায় আরকে এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর এএসপি সত্যজিত কুমার ঘোষ জানান, জাহাঙ্গির আলম দীর্ঘদিন থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন বাহিনীর প্রধান ও সম্প্রতি র‌্যাবের ডিজিসহ বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।  যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ। এর বিরুদ্ধে র‌্যাবের তৎপরতায় আরকে এন্টারপ্রাইজের কর্মচারী জাহাঙ্গির আলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.