Sylhet Today 24 PRINT

১৩ অক্টোবর সিলেট আসছেন রাশেদ খান মেনন

ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সম্মেলন আগামী ১৩ অক্টোবর রোববার অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টির পলিট ব্যুরো সদস্য ড. শশান্ত দাস সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে জেলার অধিনস্থ বিভিন্ন উপজেলা কমিটি, জেলা সেল কমিটি গঠিত হয়েছে। আগামী সম্মেলন ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, নারী মুক্তি সহ বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠন ও পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.