Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

‘যুক্তির নিমিত্তে মুক্তির দৃঢ় প্রত্যয়’ এই স্লোগানকে ধারণ করে ‘হবিগঞ্জ ডিবেটিং সোসাইটি’ র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় বাডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন সংগঠনের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বাডস কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীর, তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিব, হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির প্রেসিডিয়াম মেম্বার ফারাবী চৌধুরী, সাধারণ সম্পাদক ইরতিজা দোহা, অর্থ সম্পাদক তাসলিমা মুনতাহার মিম, কার্যনির্বাহী সদস্য ফাতিন ইশরাক, সদস্য জেরিন, চৈতি, ওয়াসি, দিব্য, প্রিয়া।  

হবিগঞ্জ ডিবেটিং সোসাইটির প্রেসিডিয়াম মেম্বার ফারাবী চৌধুরী বলেন, হবিগঞ্জের শিক্ষার্থীদের বিতর্কের প্রতি আকৃষ্ট করতে ২০১৭ সালের এইদিনে হবিগঞ্জের কিছু বিতার্কিক ও বিতর্ক প্রেমীদের নিয়ে আমরা আত্মপ্রকাশ করি। এই ২ বছরে আমরা চেষ্টা করেছি হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতার্কিক তৈরি করতে।  এবং বিতর্ক সুলভ পরিবেশ তৈরি করতে। গত আগস্ট মাসে আমরা হবিগঞ্জ শহরের মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সামনে আমরা বিতর্ক উৎসব করার পরিকল্পনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.