Sylhet Today 24 PRINT

তাহিরপুরে দুই পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের তাহিরপুরে আন্তঃউপজেলা ডাকাত দলের সদস্যসহ দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের হাফানিয়া গ্রামের মৃত মালু মিয়ার ছেলে তাহের মিয়া ও পার্শ্ববর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাটের সীমান্তগ্রাম বড়ছড়ার মৃত ধনু মিয়ার ছেলে নবী হোসেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে বড়ছড়া জয়বাংলা বাজার থেকে তাহেরকে ও বড়ছড়া শুল্ক স্টেশন থেকে প্রতারণা মামলার আসামি চোরাকারবারি নবী হোসেনকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নবী হোসেন উপজেলার টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের চিহ্নিত কয়লা, চুনাপাথর ও বিদেশি মাদক চোরাকারবারী আমির আলীর সহোদর ও তার চোরাচালান বাণিজ্যের অন্যতম সহযোগী এবং অপর গ্রেপ্তারকৃত আসামি তাহের আন্তঃউপজেলা ডাকাত দলের অন্যতম সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.