Sylhet Today 24 PRINT

শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতে ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে বেলা সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) ও বেলা ১টার দিকে হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।

এর আগে বেলা ১২টায় বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বিমানবন্দরে পৌঁছালে তাকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, অধ্যাপক রফিকুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.