Sylhet Today 24 PRINT

দুর্গাপূজা উপলক্ষে ফেঞ্চুগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এজন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জসিম উদ্দিন বলেন, সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও পূজা-উদযাপন কমিটির নেতৃবৃন্দের সহযোগিতা কfমনা করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন দেবনাথের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. নুরূল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম মুরাদ ।

সভায় আরও বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মো. বদরূজ্জামান,  পল্লীবিদ্যুৎ  জোনাল অফিসের এজিএম মো মহিউদ্দিন ও আনসার ভিডিপি কর্মকর্তা  মাহমুদুল হক, ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরূদ্দোজা, ২ নং মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ৩ নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, ৫ নং ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঋষিকেষ দেব রন্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্র দেবনাথ।

এছাড়াও বিভিন্ন  মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্যে দেন। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.