Sylhet Today 24 PRINT

বড়লেখায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরকারিভাবে মালয়েশিয়ায় ‘আধুনিক বিদ্যালয় ব্যবস্থাপনা কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ শেষে দেশে ফেরার পর তাকে এ সংবর্ধনা দেওয়া হয়  

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের সিংহ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক বদরুল ইসলামের সঞ্চালনায় শিক্ষকদের সাথে কর্মশালার অভিজ্ঞতা বিনিময় করেন সংবর্ধিত অতিথি শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন।

অন্যদের মাঝে বক্তব্য দেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন, জেলা সাংগঠনিক সম্পাদক মানিক দেবনাথ, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক সফর উদ্দিন, উপজেলা শিক্ষা কমিটির সদস্য বদরুল হোসেন, সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি শুভাশিষ দে শুভ্র, যুগ্ম সম্পাদক সোয়েব আহমদ, সাইদুর রহমান সালেহ, সাংগঠনিক সম্পাদক সঞ্জিত দেব নাথ, নারী বিষয়ক সম্পাদক সুমিতা চক্রবর্ত্তী, সহ সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী দেবনাথ, নিকেশ দাস ও আব্দুল মুনিম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.