Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে এবার ৩৮ মন্ডপে দুর্গা পূজার আয়োজন

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে ৩৮ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৩৭টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত মন্ডপ।

সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ এই উৎসবকে কেন্দ্র করে বর্নিল সাজে সাজছে পূর্জামন্ডপগুলো। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমার গায়ে রং তুলির কাজ। শেষ মুহুর্তের তুলির আঁচড় নিয়ে ব্যস্ত প্রতিমা শিল্পীরা।

গোয়াইনঘাটের পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, থানা পুলিশ বিভাগ এবং পূজা উদযাপন পরিষদের বৈঠক বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, সাম্প্রদায়িক সম্প্রতির অনন্য নিদর্শন গোয়াইনঘাটে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব দূর্গাপূজা সাড়ম্ভরে পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকটি মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পূজারীদের নিরাপদ অবস্থানসহ উৎসব পালনে ব্যবস্থা নেয়া হয়েছে। সবকটি মন্দিরের দায়িত্বশীলসহ পূজা উৎযাপন পরিষদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়াইনঘাটের পূজা মন্ডপ সমূহে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে গোয়াইনঘাট থানা পুলিশের পক্ষ থেকে গড়ে তোলা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.