Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা থেকে ৫ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমা থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিববাড়ি বাজার থেকে তাদের আটক করে।

আটক জুয়াড়িরা হলো- দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মালিক মিয়া (৪৭), একই গ্রামের মৃত আইয়ুব আলী ওরফে গেদু মিয়ার ছেলে মো. ছালেক মিয়া (৪৫), মো. টাকুর মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪২), মৃত আকবর আলীর ছেলে মো. গফুর মিয়া (৪৯) ও মোগলাবাজার থানাধীন কিষানপুর গ্রামের মৃত মতি ঘোষের ছেলে রিন্টু ঘোষ (৩৮)।

আটক জুয়াড়িদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.