Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কুলাউড়া থেকে ৯০০ পিস ইয়াবাসহ বিশ্বজিৎ মালাকার (২৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মনোহরপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বিশ্বজিৎ ত্রিপুরা উনকুটি জেলার ইরানী থানাধীন কালিপুর গ্রামের মৃত দয়াময় মালাকারের ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.