Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ করবে জেলা যুবলীগ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

আজ ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা যুবলীগ। কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার নগরীর পথশিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

জেলা যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘জাতির পিতার কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে পথ শিশুদের মধ্যে এই খাদ্য বিতরণ কর্মসূচি চলবে।’

যুবলীগ সংশিষ্ট সবাইকে অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল করে তোলার জন্য জেলা সভাপতি শামীম আহমদ (ভিপি) দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.