Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের জরুরি সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুর রহমান সুহেদ, সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ খান, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল আজিজ।

উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বাবর, সাংবাদিক মনসুর হোসেন মুন্না, কামিল আহমদ, অলিউর রহমান, তামিম আহমদ, আফছর আহমদ, আশরাফুল ইসলাম প্রমুখ।

সভায় নবীন সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার মত পোষণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.