দিরাই প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯
দিরাইয়ে শিক্ষক ননী গোপাল রায়ের স্মরণ সভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। দিরাই মডেল উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে হাওর পাড়ের হাজার হাজার শিক্ষার্থীর হৃদয়ে জ্ঞানের দ্বীপশিখা জ্বালিয়ে দিয়ে সবার হৃদয়ে একজন শ্রেষ্ট শিক্ষকের আসনে নিজেকে আসীন করেছেন। তার হাতে গড়া অনেক শিক্ষার্থীরা আজ শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তার মত একজন নির্লোভ নিরহংকার আদর্শ শিক্ষকের মৃত্যুতে হাওর পাড়ের মানুষের যে ক্ষতি হয়েছে সেটা পূরণ বড়ই দুষ্কর। তার এ মহত কর্ম তাকে আজীবন বাঁচিয়ে রাখবে আমাদের হৃদয়ে।
শুক্রবার বিকেলে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সদ্য প্রয়াত অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ননী গোপাল রায়ের স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধার শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্রী অপরাজিতা রায় চৌধুরী তুলি'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি রতি রঞ্জন দাস, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লালবাশী দাস, দিরাই মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহমুদ হাসান অলক, দিরাই সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমি, নিখিল চন্দ্র দাস, নুরুল ইসলাম, মোঃ উসমানগনী, অনিন্দিতা রায় চৌধুরী, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সর্দার মুজাহিদুল ইসলাম। স্মৃতিচারণ করেন, ননী গোপল রায়ের মেয়ে সিলেট সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুমিত্রা রায়, সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক সুচন্দা রায়, সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাখি রানী দাস, শিক্ষক জসিম উদ্দিন, নমিতা রায়, বকুল রায়, সুচন্দা রায়, মিতালী রায় প্রমুখ।