Sylhet Today 24 PRINT

মোগলাবাজার জনতার হাতে ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাতকে জনতা আটক করে। পরে ঘটনাস্থলে  পুলিশ এসে তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাত সোয়া ২টার সময় ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শুকুর আলী (৪০) আটক হন জনতার হাতে। তিনি ওসমানীনগরের গলমুকাপন গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র।

পুলিশ জানায়, ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতার গণপিটুনীতে ডাকাত শুকুর আলী আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ , মোগলাবাজার, শাহপরান, বড়লেখা, এয়ারপোর্ট থানায় ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।  ডাকাতির ঘটনায় মোঃ এসাম রাহাত বাদী হয়ে শুকুর আলীসহ অন্যান্যদের বিরুদ্ধে  মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন ।মামলা নং-১৩।

উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)  মোঃ সোহেল রেজা-পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.