Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবা-ফেন্সিডিল-গাঁজাসহ গ্রেপ্তার ২

মাধবপুর প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক ৩ টি অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলমের নেতৃত্বে আলিনগর এলাকা থেকে ১’শ পিস ইয়াবাসহ বগুড়া জেলার চন্দনবাইশা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মিরাজ ওরফে মেহেরাজ (৩০) কে গ্রেপ্তার করে।

একই রাতে এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে চারাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা সহ চারাভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তফা মিয়া (৩০) কে গ্রেপ্তার করে।

এদিকে শনিবার ভোর রাতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে দূর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.