Sylhet Today 24 PRINT

নগরীতে ২ ‘মাদক ব্যবসায়ী’ আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট নগরী থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৭ হাজার ৮শত টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান চালিয়ে সিলেট নগরীর নিউ মেডিকেল রোডস্থ মধুশহীদ এলাকার পপুলার মেডিকেল সেন্টার এর সামনে থেকে তাদের আটক করে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- ব্রাহ্মণ বাড়িয়া জেলার কসবা থানার মান্দারপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মো. আনোয়ার (৩২) ও সিলেট নগরীর পাঠানটুলা এলাকার মো. নাছিম মিয়ার ছেলে মো. রমজান (২১)।

আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ এসএমপির কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.