Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কলেজ ছাত্রী লাঞ্ছিত, বখাটে আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজে আসার পথে এক কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার সময় রুবেল মিয়া (২৭) নামে এক বখাটেকে জনতা গণধোলাই দিয়ে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রানীরবাজার সংলগ্ন খেয়াঘাট নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।

আটক বখাটে মাধবপুর ইউনিয়নের ধলাইরপাড় গ্রামের আলমাছ মিয়া ছেলে।

কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ জানান, মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের রবিন্দ্র কুমার সিংহের মেয়ে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের ছাত্রী রানীবাজারের খেয়াঘাট দিয়ে কলেজে যাতায়াত করে। শনিবার সকাল সাড়ে ১০টায় খেয়াঘাট এলাকা পার হয়ে নির্জন স্থানে আসলে আগে থেকে ওঁত পেতে থাকা বখাটে রুবেল মিয়া (২৭) মেয়েটিকে ঝাপটে ধরার চেষ্টা করলে তার আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বখাটেকে আটক করে মারধর করে কমলগঞ্জ থানায় সোপর্দ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বখাটে থানায় রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.