Sylhet Today 24 PRINT

শমশেরনগরে মহালয়া উপলক্ষে শোভাযাত্রা

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

শারদীয় দুর্গোৎসবের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পূজামন্ডপে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় মহালয়া।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে স্থানীয় শ্মশানঘাট থেকে দেশ ও জাতির মঙ্গল কামনায় শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক বিজিত পালের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন পূজামণ্ডপের ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.