Sylhet Today 24 PRINT

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে বিদায় সংবর্ধনা

বানিয়াচং প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল রেজা সোহেলের যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে বানিয়াচং প্রেসক্লাব।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় উপজেলা কৃষি অফিস হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খলিলুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা আইনজীবীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, বানিয়াচং আইডিয়াল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভুষণ রায় ও জার্মান প্রবাসী দেওয়ান সালমা রাজা।

সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক রায়হান উদ্দিন সুমন, কোষাধ্যক্ষ মো. আশিকুল ইসলাম, সদস্য আব্দুল হক মামুন, মখলিছ মিয়া, জসিম উদ্দিন, আতাউর রহমান মিলন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সদস্য দেওয়ান শোয়েব রাজা, আব্দাল মিয়া, দিলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ শিহাব, মফিজুর রহমান নাবিলসহ নানা শ্রেণিপেশার মানুষ।

উল্লেখ্য, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সপরিবারে বাংলাদেশ ত্যাগ করবেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.