Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার জন্মদিনে তাহিরপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ

তাহিরপুর প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে তাহিরপুর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসা ও তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মবিনুর মিয়া, অনিক মিয়া, মোনায়েম শরিফ মুন্না, তুষার মিয়া, আজহারুল মিয়া, ওয়াহিদ নুর, আহমাদুল হাসান, মনিরাজ ইসলাম, বাধন মিয়া, পলক হাসান, হকচাঁন মিয়া, তপু দেবনাথ ও আসমাউল হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.