জৈন্তাপুর প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর, ২০১৯
সিলেটের জৈন্তাপুর মডেল থানার পুলিশের বিশেষ আভিযানিক দল 'টিম জৈন্তাপুর' অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার চাঙ্গীল বাজারস্থ জৈন্তাপুর ইউনিয়নের আলা উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িসহ জুয়া খেলার সরঞ্জাম ও টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মুক্তাপুর গ্রামের মনু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪২), মুক্তাপুর টিলাবাড়ী গ্রামের প্রয়াত আসকির মিয়ার ছেলে সিরাজ মিয়া (৩৮), বিরাইমারা গ্রামের আমির আলীর ছেলে তাজ উদ্দিন (৩২) এবং ঘিলাতৈল গ্রামের আব্দুল গনির ছেলে ফয়ছল আহমদ (৪০)।
স্থানীয়রা অভিযোগ করেন, চাঙ্গীল এলাকায় বেশ কয়েকটি স্থানে জুয়া খেলা পরিচালনা করা হয়।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ৪ জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জৈন্তাপুরকে অপরাধ মুক্ত করেত আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। পুলিশিং সেবা আরও দ্রুত করতে জনসাধারণকে সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে সরকারি নম্বরের পাশাপাশি আরও তিনটি নাম্বার চালু করা হয়েছে। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন আমরা সেবা নিশ্চিত করব।