Sylhet Today 24 PRINT

মোগলাবাজার থানায় ওপেন হাউজ ডে

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের মোগলাবাজার থানায় 'মাদককে না বলুন, জঙ্গিবাদকে ঘৃণা করুন, বাল্যবিবাহ রোধ করুন' শিরোনামে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) থানা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. চুনু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছয়েফ খান।

সভায় বক্তব্য রাখেন আলপুরের প্রবাসী জামাল উদ্দিন, মোগলাবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বাবুল মিয়া, মোগলাবাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি মোক্তার মিয়া, মোগলাবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আইয়ুব হোসেনসহ আরও অনেকে।

সভায় প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম মাদক ব্যবসায়ীদের তথ্য, কোথাও বাল্যবিবাহ হলে তার তথ্য এবং আগত ভাড়াটিয়া ব্যক্তিদের তথ্যাদি থানায় দেওয়ার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.