Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযানকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ জন পরোয়ানাভুক্ত এবং ৬ জন নিয়মিত মামলার আসামী।

জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার সদর থানায় ৪ জন, চুনারুঘাট থানায় ৪ জন, মাধবপুর থানায় ৭ জন, বাহুবল থানায় ১ জন, নবীগঞ্জ থানায় ৪ জন, বানিয়াচং থানায় ৫ জন, আজমরীগঞ্জ থানায় ২ জন, লাখাই ও শায়েস্তাগঞ্জ থানায় ১ জন করে আসামীকে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.