Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জৈন্তাপুর প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের জৈন্তাপুরে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ভিত্রিখেল ববরবন্দ গ্রামের মৃত মুজিবুর রহমান উরফে বতাইর ছেলে আব্দুন নুর উরফে খাটল ড্রাইভার (৩৫), উপজেলার নিজপাট ময়নাহাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে নজির আহমদ (২৪) এবং উপজেলার কহাইগড় ২য় খণ্ডের ওয়াহাব আলী নাছির উদ্দিন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার পৃথক অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে চালিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাধারণ মানুষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ জৈন্তাপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করি।”

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.