Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট সমুজ আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলেরহাওর গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় এ ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মানস কান্তি সিংহ এ তথ্য নিশ্চিত করে জানান, সমুজ আলী কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামের মৃত মঙ্গলী মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ২টার দিকে গোলেরহাওর গ্রামের নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় সমুজ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রোববার সন্ধ্যা সোয়া ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি সিংহও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.