Sylhet Today 24 PRINT

বাহুবলে ইউনিক পরিবহনের বাস উল্টে আহত ৩০

বাহুবল প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের বাহুবলে ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেলে ৩০ যাত্রী আহত হয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকার মাজার গেইট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক আহতের সংখ্যা ও নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব ১৫-২৪১৫) মহাসড়কের পাশে রাখা বালুর স্তূপে উঠে উল্টে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা নারীযাত্রীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বালু রাখার কারণে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। বালুর স্তূপের পাশে পানি জমায় গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.