Sylhet Today 24 PRINT

আওয়ামী নবীন লীগের জেলা কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

বাংলাদেশ আওয়ামী নবীন লীগের সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান শাওন কে আহবায়ক ও ছাত্রলীগ নেতা লোকমান হোসেন কে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা নবীন লীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি।

বাংলাদেশ আওয়ামী নবীন লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি লুৎফুর রহমান সুইট স্বাক্ষরীত স্মারকে ১সেপ্টেম্বর ১৫ইং তারিখে এ কমিটি অনুমোদন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে রাজপথের আন্দোলনে আওয়ামী লীগের পাশাপাশি সহযোগি সংগঠন হিসাবে নবীন লীগের কমিটি শক্তিশালী ভূমিকা পালন করবে এমন আশা নব গঠিত জেলা নবীন লীগের আহবায়ক আতিকুর রহমান শাওনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.