Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৯ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে পৃথক অভিযানে ৪ জনকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেওড়াছড়া চা বাগান থেকে ১০ লিটার চোলাই মদসহ সম্ভু মুড়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটক সম্ভু মুড়া দেওড়াছড়া চা বাগানের মগড়া মুড়ার ছেলে।

অপরদিকে একই রাতে চুরির মালসহ ৩ চোরকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন বাঘমারা গ্রামের মৃত উস্তার আলীর ছেলে খসরু মিয়া(২৫), রহমান মিয়ার ছেলে খলিল মিয়া(৩২), ফরিদ মিয়ার ছেলে সুমন মিয়া (২৮)। তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.