Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা লিটন সংবর্ধিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৫

রাশিয়ায় যাত্রাগমন উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লিটনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিয়ানীবাজার সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা, কলেজ ও পৌরসভা ছাত্রলীগ তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করে।

উপজেলা ছাত্রলীগ নেতা আমান উদ্দিনের সভাপতিত্বে এবং সরকারি কলেজের ছাত্রলীগ নেতা সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ছফর উদ্দিন লোদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা কবি ও সাংবাদিক আহমেদ ফয়সাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিয়ানীবাজার শাখার সভাপতি সাংবাদিক ও সংগঠক ছাদেক আহমদ আজাদ, সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস আবদুর রহমান, পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদির, উপজেলা ছাত্রলীগ নেতা তোফায়েল হোসেন স্বপন ও রফিকুল ইসলাম চৌধুরী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ছাত্র নেতা মিজানুর রহমান লিটন।

বিয়ানীবাজার উপজেলা, সরকারি কলেজ ও পৌরসভা ছাত্রলীগের কমিটি গঠনের দাবি জানিয়ে ছাত্রনেতারা বলেন, আর কত ছাত্রলীগ নেতাকর্মীদের অন্যতম ছাত্রনেতা বলে আমাদের বিদায় জানাতে হবে। এক যুগ পেরিয়ে গেলো তথাপি আজোবধি ছাত্রলীগের কোন কমিটি গঠিত হয়নি। এটা বাংলাদেশে সবচেয়ে বৃহৎ একটি সংগঠনের লজ্জা ছাড়া আর কিছু নয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.