Sylhet Today 24 PRINT

নগরীতে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ কার্যক্রমের উদ্বোধন ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট নগরীর মিরাবাজারে ট্রাফিক পুলিশের উদ্যোগে 'হেলমেট আছে তো জ্বালানি আছে' কার্যক্রমের উদ্বোধন করা হবে আগামী ১ অক্টোবর মঙ্গলবার।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় মিরাবাজারস্থ মেসার্স বিরতি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত থাকবেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.