Sylhet Today 24 PRINT

নগরীতে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট নগরীর কুয়ারপাড়ে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে কুয়ারপাড় এলাকার মাজারের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত যুবক জসিম উদ্দিন (১৮) কুয়ারপাড় ইঙ্গুলার রোড এলাকার গিয়াস আলীর ছেলে। বর্তমানে সে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কুয়ারপাড় এলাকায় বিবাদমান দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া বলেন, ছুরিকাহত ছাত্রলীগকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.