বড়লেখা প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর, ২০১৯
'কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা' এ প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বড়লেখা উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন। নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ।
সভা শেষে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ২০ জন নারীকে সেলাই মেশিন দেওয়া হয়। এগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দ হয়েছে।
এছাড়া তিন মাসের প্রশিক্ষণ শেষ হওয়ায় তাদেরকে সনদপত্রও দেওয়া হয়।