Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক বিরোধী মিছিল ও প্রতিবাদ সভা

মাধবপুর প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরের শাহজাহান পুর ইউনিয়নের বনগাঁও এবং এক্তারপুর গ্রামবাসী মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। বিক্ষোভ মিছিলে ‘মাদক সেবনকারী ও বিক্রেতারা সাবধান’ ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এ ধরনের স্লোগান দেন গ্রামবাসী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বনগাঁও ইয়ুথ ক্লাবের উদ্যোগে উপজেলার বনগাঁও এলাকা থেকে মিছিলটি বের হয়ে গ্রামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্যে দেন ইউপি সদস্য রফিক উদ্দিন খান, সমাজ সেবক আমির হোসেন সরদার, রফিকুল ইসলাম,কুদ্দুছ আলী, আ. ছাত্তার, নজরুল ইসলাম আশরাফ উদ্দিন খান, মোশারফ হোসেন, বনগাঁও ইয়ুথ ক্লাবের সহসভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান, জয়নাল আবেদীন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.