Sylhet Today 24 PRINT

জুড়ীতে কর্মব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ স্লোগানে মৌলভীবাজারের জুড়ীতে কর্ম ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পূর্বজুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্ম ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জুড়ী উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা আব্দুল মতিন। সভা পরিচালনা করেন পূর্বজুড়ী ইউপির পরিবার পরিকল্পনা পরিদর্শক জাকির হোসেন। 

সভায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. আব্দুল মুহিত, উপজেলা আওয়ামী লীগের সদস্য আদর উদ্দিন। হুোছন আলী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক বীরেশ রুদ্র পাল, জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমাইন রশীদ রাজী। এছাড়াও আর পূর্বজুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীগন সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.