বিশ্বনাথ প্রতিনিধি | ৩০ সেপ্টেম্বর, ২০১৯
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বহিরাগত ভুয়া নাগরিকদের চূড়ান্ত নিয়োগ না দেয়া এবং মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করারর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিশ্বনাথের বাসিয়া ব্রিজের উপর এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। আগেরদিন রোববার স্থানীয় এমপি মোকাব্বির খানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসক, সিলেট জেলা শিক্ষা কর্মকর্তা, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন উপজেলার সুশীল সমাজ ও সাংবাদিকরা।
সমাজসেবী ও ব্যবসায়ী শেখ মনির মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিশ্বনাথ সাংস্কৃকিত ঐক্য পরিষদের সভাপতি সাইদুর রহমান সাঈদ, মাসিক মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কার্যনির্বাহী সদস্য কামাল মুন্না, প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইউপি সদস্য আবুল খয়ের, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বাবুল কান্তি দাশ মেঘল, সাধারণ সম্পাদক বাবুল কান্তি দাস, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সাধারণ সম্পাদক কাউছার আলী, আদর্শ যুব সংঘের সভাপতি বদরুল ইসলাম মহসিন, ডেফোডিল এসোসিয়েশনের সদস্য মশাহিদ আলী ও আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, বাবুল মিয়া, দলিল লিখক সামছুল ইসলাম ইমরোজ, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ, অর্থ সম্পাদক মোজাম্মেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান সহ-সভাপতি লিটন দে, রোটারিয়ান নাজমুল ইসলাম মকবুল, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক কাওছার আহমদ বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান সুফি, আব্দুল হক, স্টার ভয়েস ওয়েল ফেয়ার সোইসাইটির সভাপতি মাহবুব আলম জনি, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বিশ^নাথ মাক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবাগত সাধারণ সম্পাদক মুহিবুর রহমান গোলাপ, সংগঠক ফজল খান, কবির আহমদ, মারুফ আহমদ, রোহেল উদ্দিন, বিশ্বনাথ থিয়েটারে নাট্যকর্মী ফয়জুল ইসলাম।
উল্লেখ্য, ভুয়া নাগরিক সনদে সিলেটের বিশ্বনাথে বহিরাগতরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। চলতি বছরের ২৪ মে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফলাফল গত ১৫ সেপ্টেম্বর বের হয়। আগামী ১২-২৬ অক্টোবর তারা মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হবেন। কিন্তু এর আগেই বিশ্বনাথ উপজেলার উত্তীর্ণ ১৬৮ জনের ৫৬ জনই বিশ্বনাথের ভুয়া নাগরিক হিসেবে চিহ্নিত হন।