Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে গাঁজাসহ আটক এক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে গাঁজাসহ গাঁজা বহনকারী গাড়ীর চালককে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ ৷

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার উকিলবাড়ী সড়ক থেকে অভিযুক্ত নিমাই বৈদ্যকে আটক করে পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১কেজি গাঁজাসহ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাটাজুরী গ্রামের রবীন্দ্র বৈদ্যের ছেলে নিমাই বৈদ্য (৩০) নামের একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শ্রীমঙ্গল শহরের উকিল বাড়ী সড়কে একটি পিকআপ গাড়ীতে অভিযান চালিয়ে ১১কেজি গাঁজা ও পিকআপ গাড়ী চালককে আটক করে থানায় নেওয়া হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক জানান, এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.