Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা বাগান থেকে মদ তৈরির সরঞ্জাম জব্দ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগান থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে এসআই রাব্বিসহ অন্যান্য অফিসারদের নিয়ে অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এসময় পুলিশী অভিযানের খবর টের পেয়ে মদ তৈরির কারিগররা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের লেবার লাইনের পাশাপাশি (নাচ ঘরের পাশে) লালন চাষা, রঞ্জিত ভৌমিজ ও সস্তোষ তাঁতী’র বসত ঘরে অভিযান চালানো হয়। এসময় তারা পুলিশী অভিযানের খবর টের পালিয়ে যায়। পরে পুলিশ তিন ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি করে বিপুল পরিমাণ তৈরি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত মদের পরিমাণ প্রায় সাড়ে ৭শ লিটার। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হবে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.