Sylhet Today 24 PRINT

বাহুবলে আওয়ামী লীগ নেতাসহ ৬ বালু ব্যবসায়ীর কারাদণ্ড

বাহুবল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ও মহাসড়কের পাশে বালু রাখার অপরাধে আওয়ামী লীগ নেতাসহ  ছয় বালু ব্যবসায়ীকে কারদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের আব্দুল মজিদের ছেলে আকলিছ মিয়া, একই গ্রামের আব্দুস সহিদের ছেলে মানিক মিয়া, আব্দুল কদ্দুছের ছেলে তাজুল ইসলাম, ফুল মিয়ার ছেলে মোশাহিদ মিয়া।

মহাসড়কের পাশে বালু রাখার অপরাধে দণ্ড দেওয়া হয় পুটিজুরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান জসিম ও পুটিজুরী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি রমজান আলীকে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক জানান, নিজের জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গায় বালু রাখার অপরাধে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.