Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শিক্ষার্থীকে স্টাডি সাপোর্টের আর্থিক অনুদান প্রদান

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের উদ্যোগে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে স্টাডি সাপোর্টের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে ৷ গভর্নরস ম্যান্ডেটরি প্রোগ্রাম ‘স্টাডি সাপোর্ট’ উপলক্ষে এই আর্থিক অনুদান প্রদান করা হয় ৷

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গলের কলেজ সড়কে অবস্থিত রোটারি ক্লাব কমপ্লেক্সে শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী কামরুন নাহার ঋতুর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় ৷

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান সৈয়দ আতিকুল আম্বিয়া সুমন ও রোটারি ক্লাবের অন্যান্য সদস্যগণ। আরও উপস্থিত ছিলেন উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রাণী দাশ।

অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারিয়ান নাম সরফরাজ, রোটারীয়ান মশিউর রহমান রিপন, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারীয়ান ডা. হরিপদ রায়।

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সেক্রেটারি রোটারীয়ান শাহ আরিফ আলী নাসিম বলেন, আমরা চাই কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল সব সময় গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.