Sylhet Today 24 PRINT

বুধবার সিলেট আসছেন তোফায়েল আহমদ

সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মঙ্গলবার সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদ। সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তোফায়েল আহমদ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।   

সোমবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।

বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের হল রুমে সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

এতে তোফায়েল আহমেদ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান।

সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং আহবায়ক-যুগ্ম আহবায়কদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.